পটুয়াখালীর দশমিনা উপজেলায় সবুজ মৃধা নামের এক যুবকের এলোপাতাড়ি দা’য়ের কোপে সাফায়েত হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাফায়েত ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।
আহতরা হলেন- মইন হাসান , বাবুল সরদার , পঞ্চমালী সরদার , নাছিমা ও মরিয়ম বেগম । গুরুতর আহতদের মধ্যে সাফায়েত, মরিয়ম ও মইন হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পথে বাউফল উপজেলার বগা এলাকায় সাফায়েতের মৃত্যু হয়। অভিযুক্ত যুবক সবুজ মৃধা একই গ্রামের আবু মৃধার ছেলে।
Leave a comment