Tuesday , 2 June 2026
শিরোনাম
Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে নতুন জোট: ইরান–ইরাক একসঙ্গে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন জোট: ইরান–ইরাক একসঙ্গে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে

Share
Share

মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মাঝেই নতুন বার্তা দিল ইরান। দুই শত্রু দেশ এক হয়ে লড়বে পশ্চিমা দেশ গুলোর বিরুদ্ধে।

ইরানের নিরাপত্তা নিশ্চিতে ও যেকোনো বহিরাগত হুমকি থেকে রক্ষায় কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি জানিয়েছে ইরাক।

সোমবার তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল–আরাজি।

তার সঙ্গে ছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

আল–আরাজি স্পষ্ট ভাষায় বলেন—

“ইরান কিংবা প্রতিবেশী কোনো দেশকে হুমকি দেওয়ার জন্য ইরাকের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাই এখন তাদের প্রধান লক্ষ্য।

ইরাকের পক্ষ থেকে জানানো হয়—তারা ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।

এর আগে চলতি বছরের আগস্টে দুই দেশ সীমান্ত নিরাপত্তা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

ইরাকি উপদেষ্টা বলেন—

“আমাদের ভূমি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেব না। আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা রোধে একসাথে কাজ করছি।”

এদিকে ইরানের নিরাপত্তা সচিব আলী লারিজানি জানান,

“আমাদের আলোচনার মূল লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীলতা। নিরাপত্তা সহযোগিতা ছাড়া সেই অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।”

বিশ্লেষকেরা বলছেন—এই বার্তা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নতুন মোড় এনে দিতে পারে।

একদিকে ইরান ইসরায়েল ও পশ্চিমা চাপের মুখে, অন্যদিকে ইরাকের এই অবস্থান অঞ্চলে নতুন আরব ঐক্যের ইঙ্গিত দিচ্ছে।

বাগদাদের আকাশে টহল দিচ্ছে ইরাকি বিমান, সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

আর তেহরান থেকে পাওয়া বার্তা একটাই—

“প্রতিবেশীদের সঙ্গে মিত্রতা, আগ্রাসনের জবাবে প্রতিরোধ।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘুষকাণ্ডের অভিযোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে দুদকের আকস্মিক অভিযান

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রবিবার হঠাৎ অভিযান চালায়। সংস্থাটির এক উপপরিচালকের বিরুদ্ধে বিদেশি মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের...

টানা তিন মাসে রপ্তানি খাতে ধস, তৈরি পোশাকেই বড় ধাক্কা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসগুলোর একটি পণ্য রপ্তানি খাত টানা তিন মাস ধরে নিম্নমুখী। অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৮২ কোটি...

Related Articles

উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমানবিক ক্ষেপনাস্ত্র যা কিনা গুড়িয়ে দিতে পারে আমেরিকাকে।

পিয়ংইয়ংয়ের আকাশে আবারও ধ্বনিত হলো শক্তির প্রদর্শন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী...

ইউরোপে ইজ্রায়েল বিরোধী আন্দোলনে কম পক্ষে ১০০০ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

রোম ও লন্ডনসহ ইউরোপীয় শহরগুলোতে গত শনিবার ইসরায়েল-বিরোধী সমাবেশ ও প্রচারণা চলে;...

ফ্লোটিলা সমুদ্র গাজায় নিয়ে যাওয়া ত্রাণ ও আটকে দিলো ইসরায়েল

কতটা নির্মম হলে শিশু, নারী ও যুদ্ধাহত দের জন্য নিয়ে যাওয়া ত্রান...

গাজায় বোমাবর্ষণ “এখনই বন্ধ” করতে নির্দেশ ট্রাম্পের; ইরানের “১০ গুণ শক্তি”র হুশিয়ারি

গাজায় চলমান অভিযানে ইসরায়েলকে “অবিলম্বে” বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...