Monday , 2 March 2026
শিরোনাম
Home জাতীয় পিস্তল ঠেকিয়ে ছিনতাই—গৃহবধূ জানালেন, গহনা ছিল ইমিটেশনের
জাতীয়

পিস্তল ঠেকিয়ে ছিনতাই—গৃহবধূ জানালেন, গহনা ছিল ইমিটেশনের

Share
Share

ফরিদপুর শহরে ভোরের নীরবতা ভেঙে গেল এক মুহূর্তের আতঙ্কে।

পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী—তবে ছিনতাইকারীদের হতাশার কারণ, দুল দুটি ছিল স্বর্ণ নয়, ইমিটেশন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৬টার দিকে, পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায়।

পুরো ঘটনাটি ধরা পড়ে পাশের মুদি দোকানের সিসি ক্যামেরায়।

ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫)—স্থানীয় ব্যবসায়ী বিষু দাসের স্ত্রী।

প্রতিদিনের মতো সকালে দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় মোটরসাইকেলযোগে হেলমেট পরা দুই যুবক এসে থামে তার সামনে।

মাত্র দেড় মিনিটের মধ্যেই ঘটে সবকিছু—

পেছনের যুবক হঠাৎ তার কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেয়, সামনের জন পিস্তল তাক করে বলে—

“চিৎকার করলে গুলি করব।”

ভয়ে কাঁপতে থাকা মঞ্জু রানী নিজেই খুলে দেন অপর কানের দুলটিও।

বিষু দাস বলেন—

“আমি সকালে দোকান খোলার আগেই খবর পাই। সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়—ভোর ৬টা ১০ মিনিটে হেলমেট পরা দুইজন আসে, একজন দুল টানে, আরেকজন পিস্তল তাক করে।”

তিনি আরও জানান—গত তিনদিনে একইভাবে অম্বিকাপুর, বাদিয়া পাড়া ও ফুলতলায় আরও দুইটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন—

“বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নগরের মানুষ এখন প্রশ্ন তুলছেন—

ভোরের শান্ত শহরে যখন একজন গৃহবধূ ঘর ঝাড়ু দেন, তখনও যদি বন্দুকের মুখে পড়তে হয়, তবে নিরাপত্তা কোথায়?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘুষকাণ্ডের অভিযোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে দুদকের আকস্মিক অভিযান

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রবিবার হঠাৎ অভিযান চালায়। সংস্থাটির এক উপপরিচালকের বিরুদ্ধে বিদেশি মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের...

টানা তিন মাসে রপ্তানি খাতে ধস, তৈরি পোশাকেই বড় ধাক্কা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসগুলোর একটি পণ্য রপ্তানি খাত টানা তিন মাস ধরে নিম্নমুখী। অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৮২ কোটি...

Related Articles

বিএনপির মনোনয়ন তালিকায় বিতর্ক, বাদ পড়লেন শীর্ষ নেতারা; ৭ জেলায় বিক্ষোভ

বিএনপির ২৩৭ আসনের প্রার্থী তালিকা ‘প্রবীণ-নবীনের ভারসাম্য’ বলে দাবি করলেও, বিতর্কিত নাম...

বিএনপির প্রার্থী তালিকায় নেতাদের সন্তানদের প্রাধান্য: ১৯ ছেলে-৫ মেয়ে, পরিবারের ছায়া রাজনীতির উত্তরাধিকার

বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) তাদের মনোনয়ন তালিকায় দলীয় প্রয়াত, সাবেক ও বর্তমান...

পাহাড়ে যুদ্ধের প্রস্তুতি: অস্ত্র পাচার ও স্বাধীনতার পরিকল্পনা বাড়াচ্ছে উত্তেজনা

পাহাড়ের গভীর জঙ্গলে চলছে ভয়ঙ্কর খেলা। নীরবতার আড়ালে তৈরি হচ্ছে এক মারাত্মক...

খাগড়াছড়ি ও চট্টগ্রামে ভারতের নীলনকশা নিয়ে উত্তেজনা: সংঘর্ষে ৩ নিহত, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি-রাঙামাটিতে ও চট্টগ্রাম নিয়ে ভারতের নীলনকশা। চট্টগ্রাম হবে আমাদের অংঘরাজ্য” বলেছে ভারতীয়...